কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০৫

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে তিন হাজার ২০০ হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইবোলা ভাইরাস
ইবোলা ভাইরাস |সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে তিন হাজার ২০০ হয়েছে।

রোববার (২৬ জুলাই) প্রকাশিত সরকারি তথ্যে এটা জানা গেছে।

গত ১৫ মে ঘোষিত এ প্রাদুর্ভাবটি ইবোলা ভাইরাসের বুন্দিবুগিও স্ট্রেইনের কারণে হয়েছে, যার জন্য কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রায় ৯০ শতাংশ ঘটনা ঘটেছে উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে, যার সীমান্তে দক্ষিণ সুদান ও উগান্ডা অবস্থিত।

সূত্র: আল জাজিরা