তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩

ইতালির দিকে যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ১৩ জন নিখোঁজ হয়েছেন এবং দু‘জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইতালির দিকে যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে
ইতালির দিকে যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে |সংগৃহীত

ইতালির দিকে যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ১৩ জন তিউনিসীয় নিখোঁজ হয়েছেন। একটি অভিবাসী অধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

শনিবার (২২ আগস্ট) তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মোস্তফা আবদেলকেবির জানান, নৌকাটি গত বৃহস্পতিবার ভোরে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার পর দু‘জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জীবিত উদ্ধার হওয়া একজন জানান, নৌকাডুবির পর তারা কয়েক ঘণ্টা ধরে সমুদ্রে আটকা পড়েছিলেন।

আবদেলকেবির বলেন, উদ্ধার হওয়া অপর ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছেন।

একসময় ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের জন্য তিউনিসিয়া একটি প্রধান প্রস্থানস্থল ছিল। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে কঠোর দমননীতি এবং কড়া সামুদ্রিক নিয়ন্ত্রণের কারণে গত দুই বছরে তিউনিসিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টাকারীর সংখ্যা তীব্রভাবে হ্রাস পেয়েছে।

উত্তর আফ্রিকার এই দেশটি আফ্রিকাজুড়ে ইউরোপে পৌঁছাতে ইচ্ছুক মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্থানস্থলও ছিল।

সূত্র: আল জাজিরা