গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৫৮০ জনে দাঁড়িয়েছে। বুধবার (৮ জুলাই) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
নতুন করে সংক্রমিত হওয়ায় ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার ৭০৮ হয়েছে। এ প্রাদুর্ভাবটি ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশের ৩৬টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে যে, কঙ্গোতে ঘোষিত মৃত্যুর সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রাদুর্ভাব ঘোষণার আগের মৃত্যুর ঘটনাগুলো এখনো তদন্তাধীন রয়েছে।
আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি)-এর তথ্য অনুযায়ী, কঙ্গো ও উগান্ডায় ইবোলা মোকাবেলায় সহায়তার জন্য ৯১ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দাতা ও অংশীদাররা।
সূত্র: রয়টার্স, আনাদোলু অ্যাজেন্সি



