মরক্কো সীমান্ত থেকে রাতে স্পেনের উত্তর আফ্রিকায় অবস্থিত সেউতা ছিটমহলে হাজারো অভিবাসী প্রবেশ করেছেন। এ ছিটমহলে পৌঁছানোর চেষ্টায় মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।
তবে মোট কতজন সীমান্ত অতিক্রম করেছেন, সে সম্পর্কে জানা যায়নি। একটি পুলিশ সূত্র শুক্রবার (৩১ জুলাই) এ তথ্য জানায়।
সূত্রটি জানায়, ‘সারারাত ধরেই জনস্রোত ছিল। দিনে তুলনামূলকভাবে কম মানুষ এলেও অভিবাসীরা রাতে আসতে থাকেন এবং শুক্রবার সকালেও তাদের আসা অব্যাহত রয়েছে।’
সূত্র: বাসস



