জিম্বাবুয়েতে ফেরিডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪

জিম্বাবুয়েতে ফেরিডুবির ঘটনায় বুধবার (১২ আগস্ট) মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কারিবা হ্রদে উদ্ধার অভিযান
কারিবা হ্রদে উদ্ধার অভিযান |সংগৃহীত

জিম্বাবুয়েতে ফেরিডুবির ঘটনায় বুধবার (১২ আগস্ট) মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়া এই ঘটনাকে দুর্যোগ অবস্থা হিসেবে ঘোষণা করেছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার কারিবা হ্রদে একটি শক্তিশালী ঢেউয়ের আঘাতে ফেরিটি উল্টে গিয়ে ডুবে যায়।

পুলিশ এক বিবৃতিতে জানায়, ফেরিটির ৯০ যাত্রী ধারণের ক্ষমতা ছিল। তবে ধারণা করা হচ্ছে, জাম্বিয়া সীমান্তবর্তী হ্রদটি পার হওয়ার সময় এতে ১২০ জনেরও বেশি ছিল। যাত্রীদের মধ্যে ১২ জন শিশু ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, কারিবা হ্রদে ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখন ৪৪।

এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি