গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির কারণে আবর্জনার একটি বিশাল স্তূপ ধসে কমপক্ষে ৩০ জন নিহত এবং আরো ছয়জন গুরুতর আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
গিনিতে ভারী বৃষ্টির কারণে আবর্জনার স্তূপ ধসে পড়েছে
গিনিতে ভারী বৃষ্টির কারণে আবর্জনার স্তূপ ধসে পড়েছে |সংগৃহীত

গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির কারণে আবর্জনার একটি বিশাল স্তূপ ধসে কমপক্ষে ৩০ জন নিহত এবং আরো ছয়জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় ভোর ৩টার দিকে (জিএমটি ১৫:০০) বেসিয়া জেলার দার-এস-সালাম এলাকায় এ ঘটনা ঘটে।

দেশটির সরকার এক বিবৃতিতে বলেছে, উদ্ধার অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ সরঞ্জাম ও কর্মী মোতায়েন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সূত্র : আল জাজিরা