ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে চলমান ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৬০০ জনে পৌঁছেছে। বুধবার (৮ জুলাই) রাতে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংক্রমণ অব্যাহত থাকায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা এক হাজার ৭৫৯ জনে পৌঁছেছে।
বুন্দিবুগিও ভাইরাস স্ট্রেইনের এই প্রাদুর্ভাব ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভুর ৩৭টি স্বাস্থ্য অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে।
তবে সর্বশেষ তথ্যে দেখা গেছে যে, তশোপো প্রদেশের কিসাঙ্গানিতে দুই নতুন রোগী শনাক্ত হয়েছে, যা ইতুরির নিয়া-নিয়া স্বাস্থ্য অঞ্চলের সাথে সংযুক্ত।
এখন পর্যন্ত প্রায় ৭৫০ জন সুস্থ হয়েছেন এবং ২৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



