কঙ্গোতে ইবোলা ভাইরাসে ২৬৪২ জনের মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে (ডিআরসি) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে দুই হাজার ৬৪২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত পাঁচ হাজার ৫১৫ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইবোলা ভাইরাসের নমুনা
ইবোলা ভাইরাসের নমুনা |ফাইল ছবি

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে (ডিআরসি) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে দুই হাজার ৬৪২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত পাঁচ হাজার ৫১৫ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) প্রকাশিত দেশটির সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, ইতুরি ও উত্তর কিভু প্রদেশে নতুন করে ৫১ জন আক্রান্ত হয়েছেন।

গত মে মাসের মাঝামাঝি সময়ে এই প্রাদুর্ভাব ঘোষণা করা হয়, যা দেশটির ১৭তম ইবোলা মহামারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে ‘আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। এটি প্রতিবেশী দেশ উগান্ডাকেও অন্তর্ভুক্ত করে।

বর্তমান প্রাদুর্ভাবটি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় রেকর্ড করা সবচেয়ে মারাত্মক ইবোলা মহামারীকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। ওই মহামারীতে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

সরকারি হিসাব অনুযায়ী, কঙ্গোতে মৃত্যুর হার বেড়ে ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। এর অর্থ হলো সংক্রমিত প্রতি দু’জনের মধ্যে প্রায় একজনের মৃত্যু হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রায় ১৬০ স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন এবং ৪৫ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : আল জাজিরা