কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা ২৫০০ ছাড়াল

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা দুই হাজার ৫০০ ছাড়িয়েছে। শুক্রবার (২১ আগস্ট) জাতিসঙ্ঘের জ্যেষ্ঠ ইবোলা সমন্বয়কারী জুলিয়েন হার্নিস এ তথ্য জানান।

নয়া দিগন্ত অনলাইন
ইবোলা ভাইরাসের নমুনা
ইবোলা ভাইরাসের নমুনা |ফাইল ছবি

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা দুই হাজার ৫০০ ছাড়িয়েছে। শুক্রবার (২১ আগস্ট) জাতিসঙ্ঘের জ্যেষ্ঠ ইবোলা সমন্বয়কারী জুলিয়েন হার্নেস এ তথ্য জানান।

তিনি বলেন, ভাইরাসটি ফ্রান্সের আয়তনের চেয়েও বড় একটি এলাকায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে।

জুলিয়েন হার্নেস আরো বলেন, আগামী কয়েক সপ্তাহের জন্য সহায়তা তহবিল রয়েছে। আরো অর্থ না দেয়া হলে তহবিল ফুরিয়ে যেতে পারে।

একইসাথে স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক ‘অগ্রহণযোগ্য’ হামলার নিন্দা জানান তিনি।

সূত্র: রয়টার্স