সরিয়ে নেয়া হচ্ছে হন্ডিয়াস জাহাজের ৩ জনকে

আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরের দ্বীপ কেপ ভার্দেতে থাকা হন্ডিয়াস ক্রুজ জাহাজ থেকে দু’জন অসুস্থ ক্রু সদস্যসহ মোট তিনজনকে সরিয়ে নেয়া হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
হন্ডিয়াস ক্রুজ জাহাজ
হন্ডিয়াস ক্রুজ জাহাজ |সংগৃহীত

আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরের দ্বীপ কেপ ভার্দেতে থাকা হন্ডিয়াস ক্রুজ জাহাজ থেকে দু’জন অসুস্থ ক্রু সদস্যসহ মোট তিনজনকে সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও’র কেপ ভার্দে প্রতিনিধি অ্যান লিন্ডস্ট্র্যান্ড বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনজনই স্থিতিশীল আছেন এবং তাদের মধ্যে একজনের কোনো উপসর্গ নেই।

জাহাজটির ডাচ অপারেটর ওশানওয়াইড এক্সপেডিশনস জানিয়েছেন, দুই গুরুতর অসুস্থ ক্রু সদস্যদের একজন ব্রিটিশ ও একজন ডাচ। দুই ক্রু সদস্যের সাথে একজন যাত্রীও আছেন, যাকে বিমানে নেদারল্যান্ডসে পাঠানো হবে।

অপারেটর বলেছেন, তাদের জাহাজ থেকে সরানোর পর ‘আমাদের পরিকল্পনা হলো ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়া। হয় গ্র্যান ক্যানারিয়া, নয়তো টেনেরিফে। সেখানে পৌঁছাতে প্রায় তিন দিন সময় লাগবে।’

অপারেটর আরো জানান যে, এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা চলছে।

সূত্র: বিবিসি