কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩৮

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় ইবোলা ভাইরাসে প্রায় ৪০ জনের মৃত্যুর হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে
কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে |সংগৃহীত

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮ জনে। বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ইবোলা ভাইরাসে প্রায় ৪০ জনের মৃত্যুর হয়েছে। ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার ৪০৬ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৪৩৮ জনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুহার ৩১ দশমিক ২ শতাংশ।

এ প্রাদুর্ভাবটি ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশের ৩৪টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ইতুরি প্রদেশে লোলওয়া নামে পরিচিত ২৪তম স্বাস্থ্য অঞ্চলটিও এখন আক্রান্ত হয়েছে।

এই ভাইরাসে আক্রান্ত কমপক্ষে ১৯২ জন সুস্থ হয়েছেন এবং ৬০৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে যে, কঙ্গোতে ঘোষিত মৃত্যুর সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রাদুর্ভাব ঘোষণার আগের মৃত্যুর ঘটনাগুলো এখনো তদন্তাধীন রয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি