নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৫

নাইজেরিয়ার বন্দুকধারীদের দু’টি পৃথক হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
জমি বিরোধ নিয়ে সহিংসতার সর্বশেষ ঘটনা এটি
জমি বিরোধ নিয়ে সহিংসতার সর্বশেষ ঘটনা এটি |সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-মধ্য বেনুয়ে রাজ্যে রোববার বন্দুকধারীদের দু’টি পৃথক হামলায় অন্তত ২৫ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে জমি বিরোধ নিয়ে সহিংসতার সর্বশেষ ঘটনা এটি।

সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বেনুয়ে রাজ্যের আপার স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান অ্যাডাম ওচেগা বলেছেন, রোববারের হামলায় আঙ্কপালি সম্প্রদায়ের ১৪ জন নিহত হয়েছেন।

এবং গোয়ার ওয়েস্টের চেয়ারম্যান অরমিন ভিক্টর বলেছেন, নাকা গ্রামে একই ধরনের হামলায় ১১ জন নিহত হয়েছেন।

সূত্র : বাসস