গায়ানার উপকূলে রাতে ডুবে যাওয়া এমভি বারিমা ফেরির যাত্রী তালিকায় জাহাজে থাকা প্রকৃত যাত্রীর সংখ্যা প্রতিফলিত হয়নি বলে জানিয়েছেন দেশটির গণপূর্তমন্ত্রী হুয়ান এডঘিল।
রোববার (১৯ জুলাই) তিনি বলেন, ‘যাত্রী তালিকায় জাহাজে থাকা প্রকৃত যাত্রীদের সঠিক তথ্য না থাকায় আমরা সাধারণ মানুষ ও স্বজনদের প্রতি অনুরোধ করছি, তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন।’
এর আগে কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ আমেরিকার দেশটির উত্তর-পশ্চিম উপকূলে ডুবে যাওয়া ফেরিটিতে ১১৬ জন যাত্রী এবং ১৭ জন নাবিক ছিলেন। এখন পর্যন্ত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সূত্র: বাসস



