আলজেরিয়ায় দাবানলে ১২ জনের মৃত্যু

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দাবানলে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৫৪ জন আহত হয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে কয়েক ডজন পরিবারকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

নয়া দিগন্ত অনলাইন
দাবানলের আগুন নেভানোর চেষ্টা করছেন এক কর্মী
দাবানলের আগুন নেভানোর চেষ্টা করছেন এক কর্মী |সংগৃহীত

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দাবানলে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৫৪ জন আহত হয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে কয়েক ডজন পরিবারকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৬ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ সাংবাদিকদের বলেন, জিজেল, বেজাইয়া ও তিজি উজু প্রদেশে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।

তিনি আরো বলেন, ‘জিজেলে পাঁচজন, বেজাইয়াতে চারজন এবং তিজি উজুতে তিনজনের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে।’

আহতদের চিকিৎসার অবস্থা মূল্যায়নের জন্য বেজাইয়ার সুক এল থেনাইন শহরের একটি হাসপাতাল পরিদর্শনের সময় সায়ুদ এই মন্তব্য করেন।

আলজেরিয়ার সরকারি প্রেস সার্ভিস জানিয়েছে, সায়ুদ হাসপাতালে ৫৪ দগ্ধ রোগীর কথা জানিয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

সূত্র : আল জাজিরা