গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে রোববার (২৮ জুন) মৃতের সংখ্যা বেড়ে ৩৬০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটি। এছাড়াও ইবোলা রোগীর সংখ্যা এক হাজার ২৭৪ জনে পৌঁছেছে।
এ ভাইরাসটি ৩৪টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ভাইরাসটির কেন্দ্রস্থল ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশে রয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইবোলা ভাইরাসের বুন্দিবুগিও স্ট্রেইনের কারণে সৃষ্ট এই প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি কার্যক্রম, রোগী ব্যবস্থাপনা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: রয়টার্স, আনাদোলু অ্যাজেন্সি



