গায়ানার উপকূলে ফেরি ডুবির ঘটনায় জীবিত উদ্ধার ৫৩

গায়ানার উপকূলে ১১৬ জন আরোহী বহনকারী একটি ফেরি ডুবে যাওয়ার পর কমপক্ষে ৫৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
গায়ানার উপকূলে ১১৬ জন বহনকারী ফেরি
গায়ানার উপকূলে ১১৬ জন বহনকারী ফেরি |সংগৃহীত

গায়ানার উপকূলে ১১৬ জন আরোহী বহনকারী একটি ফেরি ডুবে যাওয়ার পর কমপক্ষে ৫৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

টেলিফোনে তিনি বলেন, ‘যাত্রী ও নৌযানের কর্মীদের মিলিয়ে এখন পর্যন্ত ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখন দিনের আলো ফুটেছে। তাই উদ্ধার হওয়া মানুষের সংখ্যা আরো বাড়বে বলে আমরা আশা করছি।’

দেশটির সরকারের মন্ত্রী হুয়ান এডঘিল জানান, ফেরিটি জর্জটাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশে যাচ্ছিল।

সূত্র: বাসস