জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে।
রোববার (১৬ আগস্ট) দেশটির জাতীয় পুলিশ পরিষেবা জানিয়েছে, আরো চারটি লাশ উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান অভিযান এখনো চলছে।
গত মঙ্গলবার জাম্বিয়া সীমান্তের কাছে প্রবল বাতাসের সময় অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরিটি উল্টে যায়। ফেরিটিতে ১৫৩ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন।
শনিবার স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, শত শত মানুষ হাসপাতালের বাইরে মৃত স্বজনদের শনাক্ত করার জন্য অপেক্ষা করছেন।
এই দুর্ঘটনায় কমপক্ষে ১৮ শিশু প্রাণ হারিয়েছে।
দেশটির প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগওয়া ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।
সূত্র: আল জাজিরা



