আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২০

‘রাজধানী আলজিয়ার্সের আগে উপকূলীয় শহর বুমেরদেসের কাছে অজ্ঞাত কারণে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।’

নয়া দিগন্ত অনলাইন
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে  ২০ জন নিহত হয়েছেন
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন নিহত হয়েছেন |সংগৃহীত

আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) দেশটির সিভিল ডিফেন্স অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, রাজধানী আলজিয়ার্সের আগে উপকূলীয় শহর বুমেরদেসের কাছে অজ্ঞাত কারণে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

আলজিয়ার্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সিভিল ডিফেন্স অ্যাজেন্সি জানিয়েছে।