মার্চে যুক্তরাজ্য সফর করবেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু আগামী মার্চে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাবেন, যেখানে রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা তাকে স্বাগত জানাবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

নয়া দিগন্ত অনলাইন
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু |সংগৃহীত

আগামী মার্চ মাসে যুক্তরাজ্য সফর করবেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস টিনুবুকে অতিথি হিসেবে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে।

আফ্রিকান এই নেতা ১৮ মার্চ থেকে ১৯ মার্চ ব্রিটেনে রাষ্ট্রীয় সফর করবেন বলে জানা গেছে।

গতকাল শনিবার বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, প্রেসিডেন্ট টিনুবু ও তার স্ত্রী ওলুমেরি টিনুবুকে লন্ডনের পশ্চিমে উইন্ডসর ক্যাসেলে চার্লস ও রানী ক্যামিলা স্বাগত জানাবেন।

অর্থনৈতিক, অভিবাসন ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে তাদের সহযোগিতা জোরদার করার জন্য লন্ডন এবং আবুজা ২০২৪ সালের নভেম্বরে একটি কৌশলগত অংশীদারিত্বে স্বাক্ষর করে।

পশ্চিম আফ্রিকার এই দেশটি বেশ কয়েক বছর ধরে উত্তর-পূর্বে জিহাদি বিদ্রোহ এবং দেশের উত্তর-পশ্চিম ও কেন্দ্রস্থলে সশস্ত্র অপরাধী চক্রের সঙ্গে লড়াই করছে।

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে, মধ্য কোয়ারা রাজ্যে ১৬০ জনেরও বেশি মানুষের হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর, দু’দেশ তাদের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পরিকল্পনা করেছে।

এই সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য প্রেসিডেন্ট টিনুবু জিহাদিদের দায়ী করেছেন।

পূর্ববর্তী ব্রিটিশ রক্ষণশীল সরকারের অধীনে ২০২৪ সালের গোড়ার দিকে দুটি রাজধানী একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে।

২০২৪ সালের জুলাই মাসে লেবার পার্টি সরকার ক্ষমতায় আসার পরপরই সাবেক ব্রিটিশ উপনিবেশ ও কমনওয়েলথের সদস্য নাইজেরিয়া ছিল প্রথম আফ্রিকান রাষ্ট্র, যেখানে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সফর করেছিলেন।

২৩ কোটি জনসংখ্যা অধ্যুষিত ও আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়া মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ। নাইজেরিয়া যুক্তরাজ্য থেকে বড় ধরনের উন্নয়ন সহায়তা গ্রহণ করে। বিপুল সংখ্যক নাইজেরিয়ান যুক্তরাজ্যে বাস করে।

যুক্তরাজ্যের ব্যবসায়িক তথ্য অনুযায়ী, দু’দেশের বাণিজ্য সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এক বছরে ১১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮ দশমিক ১ বিলিয়ন পাউন্ডে (১১ বিলিয়ন ডলার) পৌঁছেছে।

দু’দেশের মধ্যকার এই প্রবৃদ্ধি দ্বি-পক্ষীয় সম্পর্কের গভীরতা ও বাণিজ্য সম্পর্কের দৃঢ়তাকেই নির্দেশ করে।

নাইজেরিয়ায় ব্রিটিশ রফতানি ১৪ দশমিক ২ শতাংশ বেড়ে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বোলা টিনুবু এই সফরটি হবে ব্রিটেনে ৩৭ বছরের মধ্যে নাইজেরিয়ার কোনও প্রেসিডেন্টের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর।

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে চার্লস স্বাগত প্রসিডেন্ট টিনুবুকে জানান।

গত শুক্রবার নাইজেরিয়ার একটি আদালত ব্রিটিশ সরকারকে ১৯৪৯ সালে উপনিবেশিক কর্তৃপক্ষ দ্বারা নিহত খনি শ্রমিকদের পরিবারকে ৪২০ মিলিয়ন ডলার প্রদানের আদেশ দিয়েছে।

শ্রমিকরা বেতন না পেয়ে যেখানে কর্মরত ছিলেন, সেই খনিতে ধর্মঘট ও বিক্ষোভ করেছিলেন।

সূত্র : বাসস