মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মাত্র ২৪ ঘণ্টায় লেবাননের অভ্যন্তরে নতুন করে এক লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য জানিয়েছে জাতিসঙ্ঘ।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার লেবানন প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেন, আজ পর্যন্ত লেবাননে ছয় লাখ ৬৭ হাজারের বেশি মানুষ (লেবানন) সরকারের অনলাইন প্ল্যাটফর্মে বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধন করেছেন এবং এটি মাত্র এক দিনে এক লাখ বৃদ্ধির ঘটনা।
বৈরুত থেকে জেনেভায় সাংবাদিকদের তিনি বলেন, বাস্তুচ্যুতির এই হার ২০২৪ সালের তুলনায় বেশি। বাসস



