আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি

আজ দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি প্রতিনিধিদল তেহরানে এসে খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে যায়।

নয়া দিগন্ত অনলাইন
আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছে সৌদি
আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছে সৌদি |সংগৃহীত

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব।

শুক্রবার (৩ জুলাই) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি প্রতিনিধিদল তেহরানে এসে খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে যায়।

যদিও এর আগে শোনা গিয়েছিল, সৌদি তাদের প্রতিনিধি দল চূড়ান্ত করেনি। কিন্তু পরবর্তী সময়ে দেশটির পাঁচ সদস্যের একটি দল আসে।

আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানানার জন্য সপ্তাহব্যাপী আয়োজন করেছে ইরান। আজ আনুষ্ঠানিকভাবে এটি শুরু হয়েছে। তবে আজ শুধুমাত্র বিদেশী প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির লাশ রাখা হয়েছে। শনিবার থেকে সাধারণ মানুষ দেখার জন্য তার কফিন উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর ইরান পাল্টা হামলা হিসেবে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।