মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, ‘মঙ্গলবার ইরানের সবকিছু গুড়িয়ে এক করে দেয়া হবে।’
রোববার (৫ এপ্রিল) ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই হুমকি দেন তিনি।
যদিও এর কিছুক্ষণ পর প্রেসিডেন্ট ট্রাম্প আবার আশা প্রকাশ করেছেন যে, সোমবারের মধ্যে ইরানের সাথে একটি চুক্তি হবে।
মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজকে বলেছেন, ‘ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন, সোমবারের মধ্যে তেহরানের সাথে একটি চুক্তি সম্ভব।’
তবে, ইরান বারবার জোর দিয়ে বলছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করেনি।
ট্রাম্প এর আগে তার ‘ট্রুথ সোশ্যাল’ এ লিখেছিলেন, মঙ্গলবার হবে ইরানে বিদ্যুৎকেন্দ্র ও সেতুর দিন। সেখানে ট্রাম্প ইরানকে সোমবার পর্যন্ত একটি চুক্তিতে আসতে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে আল্টিমেটাম দিয়েছিলেন।
সূত্র : বিবিসি



