যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত ২

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, রণতরীতে লাগা আগুনের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের এমনকি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লেগেছে। এতে দু’জন আহত হয়েছেন। তবে, বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, রণতরীতে লাগা আগুনের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই।

সেন্ট্রাল কমান্ডের দাবি, জেরাল্ড ফোর্ডের প্রধান লন্ড্রি স্পেস থেকে আগুনের সূত্রপাত হয়। তবে রণতরীটি পুরোপুরি কার্যকর রয়েছে, আগুনে এর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় যে দু’জন আহত হয়েছেন তাদের অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছে সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

সূত্র : আলজাজিরা