বৈরুতে ইসরাইলি হামলায় নারী ও ২ শিশু নিহত

হামলায় তিন শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ নারীও রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলের হামলা
লেবাননে ইসরাইলের হামলা |সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) ওই নিহতের ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে, ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা রাজধানী বৈরুতে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুইফাত শহরে দখলদার ইসরাইলিদের হামলায় তিনজন শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী, তার শিশুকন্যা ও সিরীয় বংশোদ্ভূত এক শিশু রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, হামলায় তিন শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ নারীও রয়েছেন।

সূত্র : বাসস