যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ : জাতিসঙ্ঘ মহাসচিব

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস |সংগৃহীত

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। কূটনীতির মাধ্যমে সঙ্ঘাত নিরসনের পথে এটিকে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গুতেরেস বলেন, তিনি উভয় দেশকে একটি ‘শান্তি চুক্তিতে’ পৌঁছানোর জন্য ‘আন্তরিকভাবে’ অভিনন্দন জানিয়েছেন। এই চুক্তিতে অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং পরবর্তী আলোচনার জন্য একটি কাঠামোর ব্যবস্থা রয়েছে।

তিনি লিখেছেন, ‘এটি সঙ্ঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চুক্তিটি ‘এখন সম্পূর্ণ হয়েছে’, ওয়াশিংটনের নৌ অবরোধের অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছিলেন, লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে আজ রাত থেকেই অবিলম্বে ও স্থায়ীভাবে যুদ্ধ ও সামরিক অভিযান বন্ধ হবে।

সূত্র: মিডল ইস্ট আই