রাশিয়া-উত্তর কোরিয়ার ‘কৌশলগত সম্পর্ক’ জোরদারের আহ্বান পুতিনের

মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরো এগিয়ে নিতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৩ মার্চ) উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রাষ্ট্রবিষয়ক কমিশনের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান পুতিন।

বার্তায় পুতিন বলেন, দু’ দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে কিম জং উনের ব্যক্তিগত অবদানকে রাশিয়া অত্যন্ত গুরুত্ব দেয়।

তিনি আরো বলেন, মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরো এগিয়ে নিতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে।

সূত্র : বাসস