রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনাসদস্যের লাশ কিয়েভের কাছে হস্তান্তর করেছে বলে বৃহস্পতিবার মস্কোর এক কর্মকর্তা জানিয়েছেন। বিনিময়ে ইউক্রেন ৩৫ জন রুশ সেনার লাশ ফেরত দিয়েছে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মস্কোর শীর্ষ মধ্যস্থতাকারী ভ্লাদিমির মেদিনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নিহত এক হাজার ইউক্রেনীয় সেনার লাশ ইউক্রেনকে দেয়া হয়েছে। রাশিয়া পেয়েছে ৩৫ জন নিহত রুশ যোদ্ধার লাশ। বাসস



