ইরান সৎভাবে এগোলে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াবে : জেডি ভান্স

‘ইরান যদি সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইতিবাচক সাড়া দেবে। তবে তারা যদি প্রতারণার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেবে না।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স |বিবিসি

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন আলোচনার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ‘ইরান সৎভাবে এগোলে যুক্তরাষ্ট্র তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।’

তিনি আরো বলেন, ‘ইরান যদি সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইতিবাচক সাড়া দেবে। তবে তারা যদি প্রতারণার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেবে না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার বিষয়ে তাকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আগেই জানিয়েছেন, শনিবার (১১ এপ্রিল) শুরু হতে যাওয়া ওই আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। এই আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার জেডি ভান্সের সাথে থাকবেন।

সূত্র : বিবিসি