নিরাপত্তা মন্ত্রীর নেতৃত্বে আল-আকসা প্রাঙ্গণে ইসরাইলিদের হামলা

তথাকথিত ‘জেরুজালেম দিবস’ উদযাপনের জন্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণ এবং তার আশেপাশের এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল।

নয়া দিগন্ত অনলাইন
আল আকসা প্রাঙ্গণে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রী
আল আকসা প্রাঙ্গণে ইসরাইলি নিরাপত্তা মন্ত্রী |আল জাজিরা

তথাকথিত ‘জেরুজালেম দিবস’ উদযাপনের জন্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণ এবং তার আশেপাশের এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল।

সোমবার (২৬ মে) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই হামলায় নেতৃত্ব দিয়েছেন ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অন্যান্য রাজনীতিবিদরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেন-গভির ওই ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, তিনি গাজায় যুদ্ধে ইসরাইলি বাহিনীর সাফল্য, বন্দীদের নিরাপদে ঘরে ফিরে আসার এবং শিন বেটের নবনিযুক্ত প্রধান মেজর জেনারেল ডেভিড জিনির সাফল্যের জন্য প্রার্থনা করছেন।’

এর আগে, শত শত ইসরাইলি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদ প্রাঙ্গণ এবং এর আশেপাশের এলাকায় হামলা চালিয়ে ইসরাইলি পতাকা উড়ায়। তারা একযোগে স্লোগান দিয়ে আকসা মসজিদে প্রবেশ করে। এরপর সেখানে তারা তালমুদিক ধর্মীয় অনুষ্ঠান পালন করে।

উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের পর অধিকৃত জেরুজালেমের পূর্ব অংশে ইসরাইলি দখলের স্মরণে হাজার হাজার মানুষ ভোরে পশ্চিম প্রাচীরে নামাজ পড়ার জন্য জড়ো হয়েছিল।

সূত্র : মিডল ইস্ট আই