আইএস সংশ্লিষ্ট শিশুসহ ৩ নারী সিরিয়া থেকে মেলবোর্নে পৌঁছেছে

দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিন নারী ও আট শিশু মেলবোর্নে অবতরণ করে।তারা সিরিয়ার একটি শিবিরে কয়েক বছর ধরে বসবাস করছিলেন বলে জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সিরিয়া
সিরিয়া |সংগৃহীত

ইসলামিক স্টেটের (আইএস) সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সিরিয়ায় অবস্থান করা একদল নারী ও শিশু বৃহস্পতিবার (৭ মে) মেলবোর্নে পৌঁছেছেন।

মেলবোর্ন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, ওই নারীরা কয়েক বছর আগে সিরিয়ায় গোপনে প্রবেশ করে ওই গোষ্ঠীর স্বঘোষিত খেলাফতে যোগ দিয়েছিলেন।

দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিন নারী ও আট শিশু মেলবোর্নে অবতরণ করে।

তারা সিরিয়ার একটি শিবিরে কয়েক বছর ধরে বসবাস করছিলেন বলে জানানো হয়েছে। বাসস