ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছিলেন তার দেশ ইসরাইলের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করছে। এবার এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে ইসরাইল।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্ত তাদের নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ইতালির সাথে আমাদের কোনো নিরাপত্তা চুক্তি নেই।’
তিনি এটিকে বহু বছর আগের একটি সমঝোতা স্মারক হিসেবেই উল্লেখ করেন।
তিনি আরো বলেন, ‘এটি ইসরাইলের নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না।’ বিবিসি


