জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে দেশটির পুলিশ।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম আব্দুল বাল্লুত। তিনি লেবানন বংশোদ্ভূত একজন জার্মান নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আব্দুল বাল্লুতের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একটি মামলায় তাকে এক বছর ১০ মাসের কারাদণ্ডও দেয়া হয়েছিল। কিন্তু পরে সেই সাজা কমিয়ে তাকে প্যারোলে মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন বার্লিন পুলিশের কর্মকর্তারা।
চরমপন্থি মতাদর্শে দিচ্ছিত হয়ে বাল্লুত হামলার ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তবে, হামলার সময় আব্দুল বাল্লুতের সাথে কোনো সহযোগী ছিল কি-না, সেটি এখনো নিশ্চিত নয় পুলিশ। এ ঘটনায় এখনো বেশ কয়েকজনকে আটক রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা।
এর আগে, শনিবার (২৫ জুলাই) রাতে বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেয়ার ঘটনায় একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন।
সূত্র : বিবিসি



