ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরাইলের হামলা

এর আগে গত সপ্তাহে আরো একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানো হয়েছিল। এই দু’টি কারখানা ইরানের প্রায় ৮৫ শতাংশ পেট্রোকেমিক্যাল রফতানি করে থাকে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের আসালুয়েহ’র পেট্রোকেমিক্যাল স্থাপনা
ইরানের আসালুয়েহ’র পেট্রোকেমিক্যাল স্থাপনা |বিবিসি

ইসরাইল জানিয়েছে, তারা ইরানের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এক বিবৃতিতে এই তথ্য জানান।

তিনি বলেন, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে যেন তারা ইরানের অবকাঠামোগুলোতে পুরোদমে হামলা অব্যাহত রাখে।

কাৎজ বলেন, আসালুয়েহর ওই পেট্রোকেমিক্যাল স্থাপনাটি দেশটির মোট পেট্রোকেমিক্যালের প্রায় অর্ধেক উৎপাদন করত।

ইসরাইলের বিবৃতিতে বলা হয়েছে, এর আগে গত সপ্তাহে আরো একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালানো হয়েছিল। এই দু’টি কারখানা ইরানের প্রায় ৮৫ শতাংশ পেট্রোকেমিক্যাল রফতানি করে থাকে।

ইরানের আধা-সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ অ্যাজেন্সি সম্প্রতি জানানিয়েছে, ইসরাইল দু’টি পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলা চালিয়েছে।

সূত্র : বিবিসি