ড্রোন বিধ্বস্তের ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করল রোমানিয়া

‘একইসাথে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও জানানো হবে।’

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার ড্রোনে ক্ষতিগ্রস্ত রোমানিয়ার ভূখণ্ডে অবস্থিত ভবন
রাশিয়ার ড্রোনে ক্ষতিগ্রস্ত রোমানিয়ার ভূখণ্ডে অবস্থিত ভবন |বাসস

ইউক্রেন সীমান্তের কাছে ড্রোন বিধ্বস্ত হয়ে দু’জন আহত হওয়ার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে রোমানিয়া। একইসাথে ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছে বুখারেস্ট।

রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওআনা সিলভিয়া তোইউ শুক্রবার (২৯ মে) এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘রাশিয়ান ফেডারেশনের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের ফলে দু’ দেশের কূটনৈতিক সম্পর্কে কী ধরনের প্রভাব পড়বে, তা আনুষ্ঠানিকভাবে জানাব।’

তিনি আরো বলেন, ‘একইসাথে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও জানানো হবে।’

সূত্র : বাসস