ফায়ার সার্ভিসের নামে ছড়ানো তাপমাত্রা-সংক্রান্ত বার্তাটি ভুয়া

ফায়ার সার্ভিস জানিয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া উচ্চ তাপমাত্রা ও করণীয় সংক্রান্ত বার্তাটি তাদের নয় এবং এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে সবাইকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোগো
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোগো |সংগৃহীত

উচ্চ তাপমাত্রা ও করণীয়-সংক্রান্ত একটি বার্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কোনো বার্তা তারা প্রকাশ করেনি।

শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস জানায়, ২০২৬ সালের ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত গরমে তাপমাত্রা বৃদ্ধি ও করণীয়-সংক্রান্ত যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তার সাথে সংস্থাটির কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি আরো জানায়, ‘ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স’-এর বরাত দিয়ে প্রচারিত বার্তাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস।