অসুস্থতায় ফুল নয়, ফিলিস্তিনিদের জন্য অনুদান চাইলো জায়ানের পরিবার

গত ১৭ এপ্রিল জায়ান মালিক ইনস্টাগ্রামে হাসপাতালের শয্যা থেকে নিজের একটি ছবি শেয়ার করেন

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ গায়ক জায়ান মালিক
পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ গায়ক জায়ান মালিক |সংগৃহীত

পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ গায়ক জায়ান মালিকের পরিবার তার ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছে যে, অসুস্থ গায়কের জন্য ফুলের তোড়া পাঠানোর পরিবর্তে তারা যেন ফিলিস্তিনিদের সহায়তায় অর্থ দান করেন।

সোমবার (৪ মে) ডেইলি জংগ জানায়, সম্প্রতি জায়ান মালিকের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকে ভক্তরা শুভকামনা জানাতে তার বাসভবন ও বিভিন্ন দফতরে নিয়মিত ফুলের তোড়া পাঠাচ্ছেন। এতে উপহারের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সেগুলো সংরক্ষণ ও ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে জায়ান মালিকের কাজিন শাশা মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি লেখেন, যারা ফুল পাঠিয়েছেন তাদের প্রতি পরিবার কৃতজ্ঞ। তবে এত বিপুল উপহার সামলানো কঠিন হয়ে পড়ছে। তাই ভক্তদের প্রতি অনুরোধ- যদি কিছু করতে চান, তবে জায়ান মালিকের পক্ষ থেকে ফিলিস্তিন প্রকল্পে দান করুন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল জায়ান মালিক ইনস্টাগ্রামে হাসপাতালের শয্যা থেকে নিজের একটি ছবি শেয়ার করেন। তাতে জানান, এক সপ্তাহের মধ্যে অপ্রত্যাশিতভাবে সুস্থ হয়ে উঠছেন। এ সময় তিনি ভক্ত ও চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে সহমর্মিতা ও মানবিক সহায়তার আহ্বান ক্রমেই জোরদার হচ্ছে। জায়ান মালিকের পরিবারের এ উদ্যোগ সেই ধারা আরো একধাপ এগিয়ে নিলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।