আ জ ম ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে অনুপমের দোয়া মাহফিল

রোববার সন্ধ্যায় রাজধানীর মল্লিক অডিটরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের পর অনুপম সাংস্কৃতিক সংসদের পরিচালক জুবায়ের হোসাইনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে দোয়া মাহফিল শুরু হয়।

নয়া দিগন্ত ডিজিটাল

Location :

Dhaka City

দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অনুপম সাংস্কৃতিক সংসদের উদ্যোগে দেশীয় সাংস্কৃতিক সংসদের সাবেক সভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর মল্লিক অডিটরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের পর অনুপম সাংস্কৃতিক সংসদের পরিচালক জুবায়ের হোসাইনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে দোয়া মাহফিল শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুপম সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান হাফেজ দেলোয়ার হোসাইন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিশু সংগঠক শরীফ বায়জীদ মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন মরহুমের পরিবারের সদস্য অ্যাডভোকেট পারভেজ হোসাইন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অনুপম সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা শফিকুল ইসলাম সাইফুল, সমন্বিত সাংস্কৃতিক সংসদের শিশু ও কিশোর সম্পাদক ইয়াছিন আরাফাত, অনুপম সাংস্কৃতিক সংসদের সাবেক আবৃত্তি ও উপস্থাপনা পরিচালক আমির হামজা ত্বকী।

অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন অনুপম সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন অনুপম পরিচালক জুবায়ের হোসাইন।