রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে বর্ষ বরণের এ বর্ণিল আয়োজন শুরু হয়।

নয়া দিগন্ত অনলাইন

নানা আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হলো রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে বর্ষ বরণের এ বর্ণিল আয়োজন শুরু হয়।

ছায়ানট সূত্র জানায়, অনুষ্ঠান সাজানো হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ, জ্যোতিরিন্দ্র মৈত্রের গান দিয়ে। আরো ছিলে লোকগান।

আজকের আয়োজনে ছিল মোট ২২টি গান। এর মধ্যে ৮টি সম্মিলিত ও একক কণ্ঠের গান ১৪টি।

ছায়ানটের শিশু বিভাগের শিক্ষার্থীসহ সব বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট শিল্পী মিলিয়ে প্রায় ২০০ শিল্পী অনুষ্ঠানে অংশ নেন। রমনার বটমূল থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বিটিভি । এ ছাড়া ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি দেখা যায়। অনুষ্ঠান চলে প্রায় দুই ঘণ্টা।

ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনার এই বটমূলে পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে।