ডিজিটাল সেবা সম্প্রসারণে ‘সমাধান’ ও সফটওয়্যার শপ লিমিটেডের নতুন অংশীদারিত্ব

এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরো সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন পেমেন্ট সেবা দিতে সক্ষম হবো। এটি আমাদের গ্রাহক সন্তুষ্টির প্রতি আমাদের অঙ্গীকারকে আরো শক্তিশালী করবে বলে বিশ্বাস করি।

নয়া দিগন্ত অনলাইন
ডিজিটাল সেবা সম্প্রসারণে ‘সমাধান’ ও সফটওয়্যার শপ লিমিটেডের নতুন অংশীদারিত্ব
ডিজিটাল সেবা সম্প্রসারণে ‘সমাধান’ ও সফটওয়্যার শপ লিমিটেডের নতুন অংশীদারিত্ব |সংগৃহীত

গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি সহায়ক প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড অনলাইনে পেমেন্ট সেবা চালুর লক্ষ্যে সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে এখন থেকে সমাধানের গ্রাহকরা এসএসএলকমার্জ-এর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরাপদ ও সহজ উপায়ে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য অনলাইনে পরিশোধ করতে পারবেন।

চুক্তিটি সমাধান সার্ভিসেস লিমিটেডের ডিজিটাল সেবা আরো উন্নত করা এবং সারাদেশের সব গ্রাহকের জন্য সেবা আরো সহজে পৌঁছে দেয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

চুক্তিতে স্বাক্ষর করেন সমাধান সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের গ্রুপ চেয়ারম্যান ও সমাধান সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আশরাফুল হাসান, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা রেজাউল কবির এবং প্রধান অর্থ কর্মকর্তা সাইফ আহমেদ চৌধুরী।

এদিকে সফটওয়্যার শপ লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরী, জেনারেল ম্যানেজার মো: মাহমুদ হাসান ভূঁইয়া, ম্যানেজার মোহাইমেন আল রশিদ, ডেপুটি ম্যানেজার তাহিয়া সালসাবিল আমিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিয়াসাত উদ্দিন আহমেদ।

গ্রামীণ গ্রুপের গ্রুপ চেয়ারম্যান ও সমাধান সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আশরাফুল হাসান বলেন, ‘আমাদের মূল লক্ষ্যই হলো ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেয়া। এসএসএলকমার্জ-এর নির্ভরযোগ্য পেমেন্ট গেটওয়ে যুক্ত করার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য লেনদেন প্রক্রিয়া আরো সহজ করছি এবং একই সাথে এমন একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সেবা ইকোসিস্টেম গড়ে তুলতে অগ্রসর হচ্ছি, যা আমাদের গ্রাহক ও অংশীদার উভয়কেই আরো শক্তিশালী করে তুলবে।’

অনুষ্ঠানে সমাধান সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‘এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরো সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন পেমেন্ট সেবা দিতে সক্ষম হবো। এটি আমাদের গ্রাহক সন্তুষ্টির প্রতি আমাদের অঙ্গীকারকে আরো শক্তিশালী করবে বলে বিশ্বাস করি।’

এসএসএলকমার্জের গ্রুপ উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরী বলেন, ‘সমাধান সার্ভিসেস লিমিটেডের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট অবকাঠামো গ্রাহকদের জন্য সহজ, ঝামেলাহীন এবং নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করবে, যা ডিজিটাল পেমেন্টে আরো বেশি আস্থা তৈরি করবে বলে আশা করি।’

এই চুক্তির মাধ্যমে সমাধান তার ডিজিটাল ইকোসিস্টেমকে আরো সম্প্রসারিত করতে চায় এবং এসএসএলকমার্জ-এর শক্তিশালী পেমেন্ট গেটওয়ে অবকাঠামোর সহায়তায় গ্রাহকদের আরো দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য অনলাইন লেনদেনের অভিজ্ঞতা প্রদান করতে তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ।