কমলো স্বর্ণের দাম, ভরি ১৪৮৩৪৩ টাকা

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৯৬ টাকা কমিয়ে ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে আরেক দফায় কমলো স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অর্থাৎ প্রতি ভরিতে কমেছে ২ হাজার ৬২৪ টাকা।

শনিবার (১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যা আগামীকাল রোববার (২ মার্চ) থেকে কার্যকর হবে।

এর আগে গত ২৩ ও ২৭ ফেব্রুয়ারি স্বর্ণের দাম কমানো হয়।

এই দাম কমানোর আগে ২, ৬, ১১, ১৮ ও ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়। অর্থাৎ ৮ দফা বাড়ানোর পর এখন তিনদফা দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলো।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৯৬ টাকা কমিয়ে ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৩৪ টাকা কমিয়ে ১ লাখ ২১ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৩২ টাকা কমিয়ে ৯৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দু’ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দু’ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দু’ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।