বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম সাত দিনে গতবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ৩৭.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার ৬৯ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ৭৭৫ মিলিয়ন মার্কিন।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২৩ হাজার ৫২৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৯ হাজার ২৬৪ মিলিয়ন মার্কিন ডলার।
সূত্র : বাসস



