২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১ হাজার ১৯৪ মিলিয়ন ডলার। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৪ হাজার ৫০৭ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৫০ পয়সা হিসাবে)।
বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্য অনুসারে, এই সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের দৈনিক গড় ৯১.৮৫ মিলিয়ন ডলার।
এদিকে আগের বছরের (২০২৪ সাল) জুলাইয়ের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৯৭ কোটি ৯০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার এবং জুনে ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার।



