বিশ্ববাজারে আরো কমলো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম সপ্তাহের শুরুতে প্রায় ৮৬.৮০ ডলার থেকে নেমে বর্তমানে ৭৪.৮০ ডলারে লেনদেন হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান গতরাতে একটি সমঝোতা স্মারকে সই করার পর আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে।

বুধবার সামান্য বাড়লেও গত এক সপ্তাহ ধরেই দু’দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা জোরোলো হওয়ায় জ্বালানি তেলের দাম কমছিল।

সমঝোতা চুক্তিতে যুদ্ধের অবসান এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ার কথা বলা হয়েছে। এই খবরের প্রভাব বিশ্ববাজারেও পড়েছে।

বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ওয়েল সপ্তাহের শুরুতে প্রায় ৮৬.৮০ ডলারে লেনদেন হয়েছিল। এটি বর্তমানে ৭৪.৮০ ডলারে লেনদেন হচ্ছে।

সূত্র : বিবিসি