ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৯৬৬ কোটি টাকা

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৮টির শেয়ারের দাম বেড়েছে, ১৮২টির কমেছে এবং ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩৮৮টি কোম্পানির মোট ৩৩ কোটি ৩০ লাখ ৪২ হাজার ৫৫১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৬৬ কোটি ৫৩ লাখ ১৮ হাজার ৬০ টাকায়।

দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৫৭ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৯১ পয়েন্ট কমে ২ হাজার ২০৮ দশমিক ৮৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) শূন্য দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ১৯৭ দশমিক ২০ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৮টির শেয়ারের দাম বেড়েছে, ১৮২টির কমেছে এবং ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হল- মালেক স্পিনিং, টেকনো ড্রাগ, সামিট অ্যালায়েন্স পোর্ট, এসিআই ফর্মুলেশন, ফারইস্ট নিটিং, বিএসসিসি, জেনেক্স ইনফোসিস, আইপিডিসি, এমএল ডাইং ও লাফার্জহোলসিম বাংলাদেশ।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১, এমএল ডাইং, গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসিআই ফর্মুলেশন, মিডল্যান্ড ব্যাংক ও ইস্টার্ন লুব্রিক্যান্টস।

অন্যদিকে দর পতনের শীর্ষে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা ইন্স্যুরেন্স, পূর্ববী জেনারেল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

সূত্র : বাসস