সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন বাজারে মোট ৩৮৯টি কোম্পানির ২৯ কোটি ৬৩ লাখ ৬১ হাজার ৩৪৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
ডিএসই সূত্রে জানা যায়, আজ মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২৪ কোটি ৭৬ লাখ দুই হাজার ৩০৮ টাকা। গতকালের তুলনায় লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছে।
দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫.০৫ পয়েন্ট কমে ৫২৩২.৪৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১০.৩১ পয়েন্ট কমে ১৯৮০.০১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২.৫২ পয়েন্ট কমে ১০৫৯.৭০ পয়েন্টে নেমে এসেছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ারের দর।
লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো সামিট অ্যালায়েন্স পোর্ট, সিটি ব্যাংক, ডমিনেজ স্টিল, এপেক্স ফুটওয়্যার, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ, ইফাদ অটোস, তৌফিকা ফুডস, শাহজালাল ইসলামী ব্যাংক, মীর আকতার হোসেন এবং সালভো কেমিক্যাল।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো নাহি অ্যালুমিনিয়াম, ইফাদ অটোস, কাপাসিয়া টেক্সটাইল, এপেক্স স্পিনিং, বিডি অটোকার্স, আমান ফিড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এপেক্স ফুটওয়্যার, দেশবন্ধু পলিমার এবং তৌফিকা ফুডস।
অন্যদিকে, দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলো হামিদ ফেব্রিক্স, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১, বিআইএফসি এবং এফএএস ফাইন্যান্স। বাসস



