দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে আজ।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির ৩৪ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ১৫৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। দিনের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯১ কোটি ৫৯ লাখ ২৯ হাজার ৬৩৭ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১৬১ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ৫৩১৭ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই-৩০ সূচক ৫৪ দশমিক ৬৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২০২৬ দশমিক ০৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১০৭৫ দশমিক ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬৭টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির শেয়ারের দাম।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো— খান ব্রাদার্স পিপি ওয়েভিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, সিটি ব্যাংক, একমি পেস্টিসাইডস, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুডস, টেকনো ড্রাগস, এশিয়াটিক ল্যাব এবং কেডিএস অ্যাকসেসরিজ।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— বেঙ্গল উইন্ড, বিডি ল্যাম্পস, খান ব্রাদার্স পিপি ওয়েভিং, কেডিএস অ্যাকসেসরিজ, এবি ব্যাংক, এইচআর টেক্সটাইল, বিডি অটোকারস, আইএফআইসি, পিপলস ইনস্যুরেন্স এবং প্রাইম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড।
অন্যদিকে দর পতনের শীর্ষ ১০ কোম্পানি হলো— ঢাকা ডাইং, টেকনো ড্রাগস, এপেক্স স্পিনিং, এপেক্স ট্যানারি, মেঘনা পেট, জনতা ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, বাটা সু, ফাইন ফুডস এবং চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স। বাসস



