ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে ডিএসইর প্রধান সূচকগুলো উল্লেখযোগ্য হারে বেড়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ৩২ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৩৯৭টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯০ কোটি ১৫ লাখ ১৩ হাজার ২২৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৮৭ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৫,৩৯৯ দশমিক ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ২৭ দশমিক ৩৮ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ২,০৫৮ দশমিক ৯৫ পয়েন্টে। পাশাপাশি শরীয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৯ দশমিক ৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,০৯৬ দশমিক ৯৭ পয়েন্টে উন্নীত হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৮টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো– ব্র্যাক ব্যাংক, সিম টেক্স, ঢাকা ব্যাংক, এশিয়াটিক ল্যাব, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো– আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সার্প ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি ব্যাংক, এক্সিম ১ম মিউচ্যুয়াল ফান্ড, প্রিমিয়ার ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড, ইসলামী ব্যাংক এবং ড্যাফোডিল কম্পিউটারস।
অন্যদিকে দর কমার শীর্ষে রয়েছে– কেয়া কসমেটিকস, ন্যাশনাল ফিডস, আইসিবি অগ্রণী ১ম মিউচ্যুয়াল ফান্ড, উত্তরা ফাইন্যান্স, ডিবিএইচ ১ম মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। বাসস



