ব্লক মার্কেটে ৪৭ লাখের বেশি শেয়ার লেনদেন

দিনের ব্লক লেনদেনে সবচেয়ে বেশি মূল্য এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ারে। প্রতিষ্ঠানটির ১০ লাখ ৭৩৯টি শেয়ার দুইটি ট্রেডে মোট ছয় কোটি ২৪ লাখ ৫৯ হাজার টাকা মূল্যে লেনদেন হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ |সংগৃহীত

দেশের পুঁজিবাজারে আজ ব্লক মার্কেটে ৫৪টি লেনদেনের মাধ্যমে মোট ৪৭ লাখ ১১ হাজার ৬৩টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ২১ কোটি ২৫ লাখ তিন হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, সোমবার ব্লক মার্কেটে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার নির্ধারিত দামে লেনদেন হয়।

দিনের ব্লক লেনদেনে সবচেয়ে বেশি মূল্য এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ারে। প্রতিষ্ঠানটির ১০ লাখ ৭৩৯টি শেয়ার দুইটি ট্রেডে মোট ছয় কোটি ২৪ লাখ ৫৯ হাজার টাকা মূল্যে লেনদেন হয়েছে।

এছাড়া জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫৬ হাজার ৫৪৩টি শেয়ার ১০টি ট্রেডে ৫৩৫ থেকে ৫৪৫ টাকা দরে মোট তিন কোটি চার লাখ ২৫ হাজার টাকা মূল্যে লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে উল্লেখযোগ্য লেনদেন হওয়া অন্য কোম্পানির মধ্যে রয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ১৪ লাখ ৪৯ হাজার ৮৫৪টি শেয়ার দু’টি ট্রেডে মোট দুই কোটি এক লাখ ৫৩ হাজার টাকা মূল্যে লেনদেন হয়েছে।

এছাড়া সিটি জেনারেল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বিএনআইসিএল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, পিপলস ইন্স্যুরেন্সসহ বিভিন্ন কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে জি কিউ বলপেনের শেয়ার সর্বোচ্চ ৫৪৫ টাকা। এছাড়া ফাইন ফুডস লিমিটেডের শেয়ার দ্বিতীয় সর্বোচ্চ দরে ৪২০ টাকা এবং শ্যামপুর সুগার মিলসের শেয়ার ২৭২ টাকা দরে লেনদেন হয়েছে।

পুঁজিবাজারে সাধারণত বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে ব্লক মার্কেটে বড় অঙ্কের শেয়ার লেনদেন হয়ে থাকে। আজকের লেনদেনে কয়েকটি কোম্পানির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার হাতবদল হয়েছে। বাসস