পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম আগামী বৃহস্পতিবার থেকে ১৪ জুন শনিবার পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আজ সোমবার দুপুরে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এসব তথ্য নিশ্চিত করেন
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী বৃহস্পতিবার থেকে ১৪ জুন শনিবার পর্যন্ত টানা ১০ দিন ভারতের সাথে আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ জুন থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।
দিনাজপুর হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সূত্র : বাসস



