জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২.৩০ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশীরা ২৩ থেকে ২৫ জুলাই এই তিন দিনে ১২৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক |ইন্টারনেট

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৫ দিনে প্রবাসী বাংলাদেশীরা দেশে ২ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ১ দশমিক ৯১ বিলিয়ন ডলারের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশীরা ২৩ থেকে ২৫ জুলাই এই তিন দিনে ১২৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।